নয়া রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত রাঘব চাড্ডার !

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আম আদমি পার্টিতে থাকবেন না রাঘব চাড্ডা ! সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাঘবের এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনও দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন তিনি।
এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। তাই সবচেয়ে ভালো হবে নিজের আলাদা দল গড়লে এবং তাতে যুবসমাজ ব্যাপকভাবে তাঁর পাশে দাঁড়াবে। রাঘবের ওই নতুন দলের নাম ‘জেন জি পার্টি’ হতে পারে বলে মনে করছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ওই সমর্থকের পোস্টে জবাব দিয়েছেন স্বয়ং রাঘব চাড্ডা নিজেও। তিনি লিখেছেন, বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা। রাঘবের ওই ছোট্ট মন্তব্যই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিল। যদিও দলীয় সূত্র মারফোর খবর, রাঘব বিজেপিতেই যাবেন। তাঁর বিজেপির সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই সম্পন্ন। দুবছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর।