
কোনও বিমান সংস্থাকে যাত্রীদের অসুবিধার কারণ হতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং নিরাপত্তার বিষয়ে কোনও আপোষ করা যাবে না।
লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি আরও বলেছেন, ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল এবং হাজার হাজার যাত্রী আটকা পড়ার পর বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য সরকার সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে কেন্দ্র। তাঁর বক্তব্য, পাইলট, কর্মী, যাত্রী— সবার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই প্রথম। সব সংস্থাকেই আগে থেকে স্পষ্ট করে জানানো হয়েছিল। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা ঠিক রাখা।
যে অবস্থা তৈরি হয়েছে তা ভয়াবহ। টানা এক সপ্তাহের ভোগান্তির পর অবশেষে ইন্ডিগোর উপর কেন্দ্রের কড়া রোষ নেমে আসতে চলেছে। সূত্রের খবর, দৈনিক অন্তত ৫ শতাংশ উড়ান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যেসব সংস্থা আপাতত নিয়ম মেনে এবং ভরসাযোগ্য পরিষেবা দিচ্ছে, তাদের কাছেই সেই বাতিল উড়ানগুলির দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে








