ইন্ডিগো বিপর্যয় : রাহুলকে পাল্টা নায়ডু-র

0
100
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কেন্দ্র সরকারের মনোপলি নীতির জেরেই ইন্ডিগোর এই বিপর্যয় দেখা দিয়েছে। সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের সেই দাবি খণ্ডন করে এবার পালটা আক্রমণ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু।
 তিনি বলেছেন, বিষয়টির মধ্যে কোনও রাজনীতি নেই। এটি জনসাধারণের সমস্যা। প্রতিযোগীতা যাতে বাড়ে, তার জন্য সরকার সবসময়ে চেষ্টা করেছে। লিজিং খরচ কমানোর জন্য আইনও প্রণয়ন করা হয়েছে। রাহুল গান্ধী সম্পূর্ণ তথ্য না জেনেই কথা বলছেন।
রাহুল জানিয়েছিলেন, ইন্ডিগোর বর্তমান দুর্দশার জন্য দায়ী কেন্দ্র সরকারের একচেটিয়া ব্যবসা নীতি। আরও একবার আমজনতাকে সেই ভ্রান্ত নীতির খেসারত দিতে হচ্ছে। ইন্ডিগোর এই বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী।