গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ফুয়েল লিক, কলকাতা থেকে ওড়ার পরে বিপদ বিমানে

    ফুয়েল লিক, কলকাতা থেকে ওড়ার পরে বিপদ বিমানে

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মাঝ আকাশে ফুয়েল ট্যাঙ্ক লিকেজ, বড়সড় দুর্ঘটনা এড়ালো কলকাতা-শ্রীনগর গামী ইন্ডিগো বিমান। কলকাতা বিমানবন্দরে থেকে ওড়ার পর মাঝ আকাশে ফুয়েল ট্যাঙ্কে লিকেজের জেরে বারাণসী বিমানবন্দরে তড়িঘড়ি জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর বিমান। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ১৬৬ জন যাত্রী।

    কলকাতা থেকে দুপুরে টেকঅফ করে ইন্ডিগোর ৬ই ৬৯৬১ বিমানটি। বারাণসীর আকাশে হঠাৎ করেই বিমানের ককপিটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট বারাণসী বিমানবন্দরে এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। এরপরেই বারাণসী বিমানবন্দরে সেফলি অবতরণ করে ইন্ডিগো বিমানটি। পরীক্ষায় জানা যায় বিমানের ফুয়েল ট্যাঙ্কারে লিকেজ হয়েছে।

    ইন্ডিগোর তরফে জানানো হয়েছে বিমানের ১৬৬ যাত্রী সবাই সুরক্ষিত রয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।