ওড়ার আগেই প্রযুক্তিগত ত্রুটি ইন্ডিগোর বিমানে, বাতিল উড়ান

0
139
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ওড়ার আগেই ইন্ডিগোর বিমান প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। সেই কারণে ইন্ডিগোয় ৬ই১৪৬ চণ্ডীগড় থেকে লখনউগামী বিমানটির যাত্রা বাতিল করা হয়েছে। ওড়ার আগে বিমানের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন বিমান সংস্থার কর্মীরা। তখনই প্রযুক্তিগত ত্রুটি নজরে পড়ে তাঁদের।
তারপরই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ওই বিমানের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অসমের গুয়াহাঠি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানে ত্রুটি ধরা পড়েছিল। বিমানটিতে ছিলেন ১৬৮ জন যাত্রী। সূত্রের খবর, ইন্ডিগোর ৬ই ৬৭৬৪ বিমানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে তিনবার। কিন্তু কোনও ভাবেই সবুজ সঙ্কেত পাচ্ছিলেন না পাইলট।
চেন্নাইয়ে আকাশে চক্কর কাটতে হচ্ছিল বিমানটিকে। সূত্রে খবর, বিমানের জ্বালানিও কমে আসছিল। তার পরই পাইলট বিমানের মুখ ঘুরিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। পাইলট মে ডে কলও করেন। তবে বেঙ্গালুরুতে নিরাপদেই বিমানটি অবতরণ করে।