শো কজের জবাব দিল ইন্ডিগো! সিইও-কে তলবের সম্ভাবনা

0
113
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তদন্ত কমিটির শো-কজের জবাবের পর এবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্স-কে আগামী বুধবার তলব করা হতে পারে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
ইন্ডিগো-বিপর্যয় সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খুঁজতেই তলব করা হতে পারে তাঁকে। শুধু পিটারকে একা নয়, ইন্ডিগোর চিফ অপারেটিং অফিসার ইসিদ্রে পোরকেবারকে তলব করার সম্ভাবনা রয়েছে। একের পর এক উড়ান বাতিল। গত কয়েক দিন ধরেই প্রশ্নের মুখে এ দেশের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো।
কেন এই বিপর্যয়, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। শনিবার ইন্ডিগো কর্তৃপক্ষকে শো কজও করে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সেই শো কজের জবাব দেয় ইন্ডিগো। সূত্রের খবর, ইন্ডিগোর জবাবে সন্তুষ্ট নয় তদন্তকারী কমিটি। সেই কারণেই এ বার ইন্ডিগোর সিইও এবং সিওও-কে তলব করা হতে পারে।