গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National জরুরি অবতরণ ইন্ডিগোর, বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান

    জরুরি অবতরণ ইন্ডিগোর, বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর মাদুরাইগামী বিমান। অন্যদিকে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রুটে আটটি ফ্লাইট বাতিলের কথা ঘোষণা করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। সূত্রে খবর, শুক্রবার সকাল ৭ টা ৫৫ মিনিটে ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে মাদুরাই রওনা হয়েছিল ইন্ডিগোর ওই বিমান।
    টেক অফের কয়েক মিনিট পরেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেননি পাইলট। বিমানটি সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে চেন্নাইতে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের অন্য বিমানে মাদুরাই পাঠানো হয়েছে। এদিকে রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কারণেই দুবাই থেকে চেন্নাই, দিল্লি থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে দিল্লি, দুবাই থেকে হায়দরাবাদ আন্তর্জাতিক এবং পুনে থেকে দিল্লি, আহমেদাবাদ-দিল্লি, হায়দরাবাদ থেকে মুম্বই এবং চেন্নাই থেকে মুম্বই ডোমেস্টিক ফ্লাইট ক্যানসেল করেছে এয়ার ইন্ডিয়া।
    বাতিল হওয়া ওই সমস্ত উড়ানের যাত্রীদের ভাড়ার পুরো টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। বৃহস্পতিবারও এয়ার ইন্ডিয়া ৩৮ টি আন্তর্জাতিক উড়ানের পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। ওই সমস্ত বিমানের পরিসেবা  ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।