
বারবার ইন্ডিগো পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের ভিড় কয়েকদিন ধরে অস্থিরতা তৈরি করেছিল কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার সেই পরিস্থিতির নজরদারিতে এসেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ডিরেক্টর তানভি সুন্দরিয়াল।
টার্মিনালের একাধিক গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তিনি। হেল্প ডেক্স থেকে শুরু করে বুকিং, চেক ইন কাউন্টার, সিকিউরিটি হোল্ড এরিয়া, ডিপাচার গেট সবটাই খতিয়ে দেখেছেন তিনি। কথা বলেছেন যাত্রীদের সঙ্গে। তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এরপরেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং বিভিন্ন এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন তিনি।
তানভি সুন্দরিয়াল জানিয়েছেন যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাই মন্ত্রকের। কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি চলবে বলে জানিয়েছেন।
