গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বড় দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরুগামী বিমানের

    বড় দুর্ঘটনা থেকে রক্ষা বেঙ্গালুরুগামী বিমানের

    0
    235
    অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমান। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। 
    জানা গিয়েছে, বিমান সংস্থা ইন্ডিগোর ওই যাত্রীবাহী বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার মুহূর্তে বিমানের পিছনের অংশ ঘষটে যায় মাটির সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিষয়টি জানান বিমানচালক। তবে শেষমেশ বাধ্য হয়ে বিমানটি বাতিল করা হয়। ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। তবে সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের পিছনের অংশ। বিমানের নীচের দিকের নীল রঙের স্তর উঠে গিয়ে সাদা কাঠামো উন্মুক্ত হয়ে পড়েছে। সেই ছবি দেখে সম্ভাব্য বিপদের আশঙ্কায় আরও একবার শিউরে উঠছেন যাত্রীরা।কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ঘটনার পৃথক তদন্ত করছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও। তবে এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে ইন্ডিগোর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।