
ফের বিমান নিয়ে আতঙ্ক। এবার ইন্ডিগোর দিল্লি-ইম্ফল বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপদে বিমানটি দিল্লিতে ফিরেছে। আপাতত পরীক্ষানীরিক্ষা চলছে।
বিমানটির কোথায় টেকনিকাল ত্রুটি হয়েছে, সে বিষয়ে সমস্ত ধরনের পরীক্ষা করা হচ্ছে বলে ইন্ডিগোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। উড়ানের টেকনিকাল ত্রুটি কোথায় হয়েছে, সে বিষয়ে পরীক্ষার পর নিশ্চিত হয়েই তবে সেটিকে ওড়ানো হবে।
যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে বলেও ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এর আগে ইন্ডিগোর দিল্লি-গোয়া বিমানকে মাঝ আকাশ থেকে ফেরানো হয়। মুম্বইতে নামানো হয় গোয়াগামী বিমানটিকে।সেই রেশ কাটতে না কাটতেই এবার ইন্ডিগোর দিল্লি-ইম্ফল বিমানকেও ফেরানো হল মাঝ আকাশ থেকে।





