
গত ছ’ দিন ধরে ইন্ডিগোর পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়েছিল সাধারণ মানুষকে। এরপর রবিবার একটি বিবৃতি জারি করেছে বিমান সংস্থা ইন্ডিগো। সেখানে দাবি করা হয়েছে, এ দিন ১ হাজার ৫০০ ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে সারাদিনে।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, শনিবার ১১৩টি গন্তব্যের জন্য ৭০০টির বেশি ফ্লাইট চালানো হয়েছে।
ইন্ডিগো আরও জানিয়েছে, রবিবার দিনের শেষে ১ হাজার ৫০০ ফ্লাইট চালানো হবে। ফ্লাইট পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ১৩৮টি রুটের মধ্যে ১৩৫টিতে পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এ দিন ফের একবার ক্ষমা চান কর্তৃপক্ষ।







