
আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেকঅফের ঠিক আগেই ইন্ডিগোর বিমানের দুটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বিমানটিকে মূল রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পাইলট।
তখনই বিপদ ঝুঝতে পেরে এটিএসকে মে-ডে কল পাঠান পাইলট। তড়িঘড়ি যাত্রী সহ মোট ৬০ জনকে উড়ান থেকে নামানো হয়। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। আহমেদাবাদ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটির দিউর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমান সংস্থার মুখপাত্র বলেছেন, ২৩ জুলাই ইন্ডিগোর ৬ই৭৯৬৬ উড়ানের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বিমান উড়ানের নিয়ম অনুযায়ী পাইলট সমস্যার কথা জানান এটিএসকে। টেকঅফের সিদ্ধান্ত স্থগিত করেন পাইলট। গত ১২ জুন এই আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাওয়ার সময়ই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে নিহত হন ২৪১ জন যাত্রী।
এছাড়াও যে মেডিকেল হস্টেলে এআই১৭১ বিমানটি ভেঙে পড়েছিল ওখানে প্রায় ১৯ জনের মৃত্যু হয় বলে খবর।







