
কাতারে বৈঠকে আমেরিকা এবং ইরান! দুই দলের প্রতিনিধিরাই যথাসময়ে পৌঁছে গিয়েছিলেন কাতারের রাজধানী দোহায়। মুখোমুখি নয় পরোক্ষ বৈঠকে বসেছে তারা। তবে মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসেনি আমেরিকা এবং ইরান।
বরং দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করা কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে বার্তা আদানপ্রদান করে ওয়াশিংটন এবং তেহরান। জানা যাচ্ছে, যোগাযোগের একটি মাধ্যম তৈরি করছে দুই দেশ।
ইরানের মন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই এই ‘কমিউনিকেশন চ্যানেল’ তৈরি হয়ে যাবে। বৈঠকে আমেরিকার কাছে বাজেয়াপ্ত থাকা ইরানের ৩০০ কোটি ডলার তেহরানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ইরানের হাতে কোনও অর্থ বা সম্পদ ফিরিয়ে দেয়নি আমেরিকা। ইরান সমঝোতাপত্রের শর্ত মানলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি করা হয়েছে। সমঝোতাপত্রের শর্ত অনুযায়ী, ৬০ দিনের আলোচনার পর চূড়ান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর করবে দুই পক্ষ।
