গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত অন্তত ৩০

    ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত অন্তত ৩০

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ফের ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রবিবারের এই ভূমিকম্পের জেরে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ইন্দোনেশিয়া প্রশাসন জানিয়েছে, রবিবার এই ভূমিকম্প হয়েছে সেখানকার সুলাওয়েসির মধ্যাঞ্চলে।
    রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। তবে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭। এর উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। এই কম্পনের জেরে সেখানকার একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এই ভূমিকম্পের জেরে আর কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত ইন্দোনেশিয়া।
    গত ১২ তারিখেই সেখানে ভূমিকম্প হয়। ওই কম্পন হয় পাপুয়া গিনি এলাকায়। পশ্চিম পাপুয়া অঞ্চলে ওই কম্পনের মাত্রা ছিল ৬.৫। এর আগে গত ৭ তারিখে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয় ওই এলাকায়। তবে, এ দিনের ওই ভূমিকম্পের পরে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়নি।