তীব্র ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মঙ্গলবার ভোররাতে তীব্র ভূমিকম্পনে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০। কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়া-সহ মাসোহি, কাবুপাটেন মালুকু টেনঘ, মালুকুর বিস্তীর্ণ অঞ্চলে। ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল।
ফলে তীব্র কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। কম্পন অনুভূত হতেই ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। আচমকা কাঁপতে শুরু করে জানলা-দরজা। আলমারি ও তাক থেকে জিনিসপত্র ভূমিকম্পে নীচে পড়ে যাওয়ার কথাও বলেছেন কেউ কেউ। রিখটার স্কেলে তীব্র কম্পন অনুভূত হলেও এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।