ইন্দুজা স্টুডিও -র মালিককে গৃহবন্দি ছেলের, উদ্ধারে আক্রান্ত পুলিশ

0
210
ছবি সৌজন্যে : নিজস্ব
বাবাকে মারধর করে গৃহবন্দি করে রেখেছিল ছেলে। প্রৌঢ়কে উদ্ধার করতে গিয়ে ছেলের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। জানা গিয়েছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে ইন্দুজা স্টুডিওর-র মালিক শম্ভু নারায়ণ ভট্টাচার্যকে বেধড়ক মারধর করে গৃহবন্দি করে রেখেছিল ছেলে রুদ্রদীপ।
১০০ নম্বরে ডায়েল করে পুলিশে অভিযোগ জানায় শম্ভু নারায়ণ। অভিযোগ পেয়ে বাঁশদ্রোণী থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে প্রৌঢ়কে উদ্ধার করতে যায়। অভিযোগ পুলিশ দেখেই হামলা চালায় ছেলে। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সে। কনস্টেবলকে লাথিও মারে। সিভিক ভলান্টিয়ারকে মারধর করে ছুরি নিয়ে ধাওয়া করে বলে অভিযোগ।
পরে ছেলে রুদ্রদীপকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় শম্ভু নারায়ণ ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়কে। স্থানীয়দের দাবি রুদ্রদীপ মানসিকভাবে সুস্থ নয়। মাঝে মধ্যেই বাবাকে মারধর করে বলে অভিযোগ।