গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ১৪ ঘণ্টা কাজ, কর্নাটক সরকারকে চাপ তথ্যপ্রযুক্তি সংস্থার

    ১৪ ঘণ্টা কাজ, কর্নাটক সরকারকে চাপ তথ্যপ্রযুক্তি সংস্থার

    0
    189
    14 hour work IT firms press Karnataka govt
    14 hour work IT firms press Karnataka govt
    কর্মীদের ১৪ ঘণ্টা কাজের বিল পাশ করতে কর্নাটক সরকারের উপর চাপ বাড়াচ্ছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এমনটাই জানিয়েছেন কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড। তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য দৈনিক ১৪ ঘণ্টা কাজের প্রস্তাবকে ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে কর্নাটকে।
    এরই মাঝে সোমবার কর্নাটকের বিধানসৌধের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমমন্ত্রী বলেছেন, এই বিল আনা হচ্ছে আইটি সংস্থাগুলির প্রবল চাপের জেরে। এটা শুধুমাত্র তথ্যপ্রযুক্তি মন্ত্রীর একার সিদ্ধান্ত নয়, সংস্থাগুলির তরফে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে। যেহেতু সংস্থাগুলির তরফ থেকে এই প্রস্তাব এসেছে তাই শ্রম বিভাগের দৃষ্টিকোণ থেকে এটিকে মূল্যায়ন করছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, এটা যেহেতু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একটা বড়সড় সমস্যার বিষয় তাই এর সমাধানে উদ্যোগী সরকার। যদিও এখনও পর্যন্ত সরকারের কোনও বিভাগ স্বতঃপ্রণোদিতভাবে কিছু করেনি। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে সরকারের কাছে এই চাপ এসেছে।কংগ্রেস সরকার চাই শিল্প সংস্থাগুলির পাশাপাশি সকলে এই বিষয়ে তাদের মতামত দিক। সবদিক বিচার করার পরই এই বিষয়ে পদক্ষেপ নেবেন তাঁরা।