গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাজেটে আশা দেখছেন শিল্পপতিরা

    বাজেটে আশা দেখছেন শিল্পপতিরা

    0
    56
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নির্মলা সীতারমণের বাজেট আশা দেখছেন শিল্পপতিরা। রাজ্যের শিল্পপতিদের মত ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রনিক্স, এআই তিনটে বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া এগ্রিকালচার সেক্টর বিশেষ করে ভারত বিস্তার প্রকল্পের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

    যার মাধ্যমে কেকো, ক্যাসুনাট এগুলো রফতানিতে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এইআই নিয়ে কর্মক্ষেত্রে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তাতে গুরুত্ব দিতে নারাজ শিল্পপতিরা। তাঁদের বক্তব্য কম্পিউটার যখন এসেছিল তখনও এমনই একটা পরিবেশ তৈরি হয়েছিল। পরে দেখা গিয়েছে আরও কর্মসংস্থান বেড়েছে। ফলে ভারতের ক্ষেত্রে এআই-য়ে ভয়ের কিছু নেই, এটা যুবসমাজের পক্ষে আরও বেশি কার্যকর বলে মনে করেছেন শিল্পপতিরা।

    এছাড়াও পর্যটন শিল্পের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে আরও কর্মসংস্থান বাড়বে। একইসঙ্গে আয়কর পরিকাঠামো একই রাখা হয়েছে। যেটা সাধারণ মানুষের পক্ষে ভাল বলেই মনে করছেন শিল্পপতিরা।