শিল্পপতিদের হাতে-পায়ে ধরতে রাজি শিল্পমন্ত্রী তাপস

0
142
ছবি সৌজন্যে :ফেসবুক

লগ্নির লক্ষ্যে প্রয়োজনে শিল্পপতিদের হাতে পায়েও ধরতে রাজি শিল্পমন্ত্রী তাপস রায়। ডানকুনিতে লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপস রায়।

সেখান থেকেই তিনি বলেছেন তিনি যখন দফতরের দায়িত্ব নেন, তখন দেখতে পান আগের সরকারের কোনও ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড পলিসি, শিল্পনীতি বা ইনসেন্টিভ কিছুই রেখে যায়নি। পাঁচ দশক ধরে অবহেলা আর উদাসীনতার কারণেই বাংলায় শিল্পের এই খরা তৈরি হয়েছিল। বাংলার স্বার্থে এ রাজ্যের নতুন প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে মুখ্যমন্ত্রী যদি তাঁকে নির্দেশ দেন, তবে তিনি রাজ্য ছেড়ে চলে যাওয়া শিল্পপতিদের কাছে পৌঁছবেন।

প্রয়োজনে তাঁদের হাত-পা ধরে অনুরোধ করে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।