
ভারতের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়ানো এবং দেশের-র যাত্রাকে ত্বরান্বিত করার জন্য শিল্প ও সরকারের মধ্যে গভীরতর সহযোগিতার আহ্বান জানিয়েছেনকেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
ইন্ডিয়া বিজনেস রিফর্ম সামিট ২০২৬-এ পীযূষ গোয়েল বলেছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তাকে ভারতের জন্য ব্যবসায়িক প্রক্রিয়া শক্তিশালী করা, দ্রুত সংস্কার সাধন, অধিকতর স্থিতিস্থাপকতা তৈরি করা এবং সরবরাহ শৃঙ্খল মজবুত করার একটি সুযোগ হিসেবে দেখা উচিত।
ব্যবসায়ীদের সতর্ক থাকতে এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন ভারত কোভিড-১৯-এর মতো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সফলভাবে কাটিয়ে উঠেছে। তিনি অপচয় কমানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শক্তি সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণসহ আরও স্মার্ট ও কার্যকর ব্যবসায়িক পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেন।
