
পরীক্ষায় বসতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসির প্রকাশিত অযোগ্য চাকরিপ্রাপকরা। সোমবার এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ২৯ অগাস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে এসএসসি-কে। এক জন অযোগ্য’ও যেন সেই পরীক্ষায় না-বসেন, তা নিশ্চিত করতে হবে। সাত দিনের মধ্যে অযোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই গত শনিবার কমিশন তালিকা প্রকাশ করে। তাতে অযোগ্য হিসাবে ছিল ১ হাজার ৮০৪ জনের নাম।
পরে রবিবার আরও দু’জনের নাম সেই তালিকায় জুড়ে দেওয়া হয়। তাঁদেরই একাংশ সোমবার আদালতে গিয়েছেন।





