
নকল বাবার নাম দেওয়া ভুয়ো আধার কার্ড বানিয়ে ২ বছর ধরে থাকছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সোমবার উত্তর ২৪ পরগনার বাগদা থেকে মেহবুব হোসেল রাসেল নামে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগদার দুর্গাপুর এলাকায় মাসুদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বছর দুয়েক ধরে থাকছিলেন রাসেল। বাড়ির মালিক মাসুদ মণ্ডলকেই বাবা দেখিয়ে এখানকার পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিলেন। আধার কার্ডে মাসুদ মণ্ডলকে দেখানো হয়। ব্যবহার করা হয় ওই বাড়ির ঠিকানা। রবিবার রাতে হানা দিয়ে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
