
বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত লাভলি খাতুনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে কিভাবে তা নিয়ে জল্পনা জোরালো হয়েছে।
লাভলি খাতুন মালদার হরিশচন্দ্রপুরের কুশিধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দাযে হয। লাভলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছেন। বাংলাদেশে তাঁর নাম ছিল নাসিয়া শেখ। এপারে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে বিভিন্ন জাল ডকুমেন্ট তৈরি করেন বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বিডিও। যার রিপোর্টের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে লাভলি খাতুনের প্রধান, সদস্যপদ এবং ওবিসি সার্টিফিকেট বাতিল করে প্রশাসন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি।
এবার সেই লাভলি খাতুনের নাম কী করে ভোটার তালিকায় উঠেছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বলে বিজেপির তরফে খবর।









