
জাতির ঐক্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অনুপ্রবেশকারীদের জন্য গুরুতর হুমকির সম্মুখীন হয়ে উঠেছে। গুজরাটে জাতীয় একতা দিবসের অনুষ্ঠান থেকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর দাবি, কয়েক দশক ধরে, বিদেশী অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এবং এর সম্পদ গ্রাস করছে এবং জনসংখ্যার ভারসাম্য ব্যাহত করছে। দুর্ভাগ্যবশত পূর্বর্তী সরকার এই বিষয়টিকে উপেক্ষা করেছে বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এনিয়ে তাঁর অভিযোগ, ভোট ব্যাঙ্কের রাজনীতির তাড়নায় কংগ্রেস ইচ্ছাকৃতভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছে। প্রথমবারের মতো দেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং এর অখণ্ডতা রক্ষার জন্য একটি দৃঢ় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।








