গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home North 24Pgs বাংলাদেশে ফেরার হিড়িক হাকিমপুর চেকপোস্টে

    বাংলাদেশে ফেরার হিড়িক হাকিমপুর চেকপোস্টে

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হোল্ডিং সেন্টার চালু হতেই বাংলাদেশে ফিরতে উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে লম্বা লাইন। সোমবারের পর মঙ্গলবারও কয়েকশো মানুষ হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন।

    এসআইআর পর্বে কার্যত একই ছবি দেখা যেত স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে। ইতিমধ্যেই মালদা, মুর্শিদাবাদের লালগোলায় চালু হয়েছে হোল্ডিং সেন্টার। লালগোলায় হোল্ডিং সেন্টারে ৫ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হবে। অপেক্ষারত বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন তাঁরা কেউ এসেছেন ১৫ বছর আগে, কেউ আবার ৫ বছর আগে।

    এদের কেউ থাকতেন মেটিয়াবুরুজ এলাকায়, কেউ আবার রাজারহাট, বিমানবন্দর লাগোয়া অঞ্চলে। এদের কেউ করতেন রাজমিস্ত্রির কাজ, কেউ আবার রিক্সা চালাতেন।