গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অনুপ্রবেশকারীর নথি জাল, হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল নেতা, আক্রমণ সুকান্তর

    অনুপ্রবেশকারীর নথি জাল, হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল নেতা, আক্রমণ সুকান্তর

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনুপ্রবেশকারীকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে হরিণঘাটায় তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর শাগরেদকেও।

    এক বাংলাদেশি তাঁর নাম ঠিকানা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন হরিণঘাটার বাসিন্দা। নথিতে হরিণঘাটার বাসিন্দাকে বাংলাদেশি যুবকের বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়। কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশিকে হরিণঘাটার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। তাঁকে জেরা করে মৃগান্ধ বিশ্বাস এবং সুব্রত দফাদারের নাম জানতে পারে তদন্তকারীরা। এরপরেই তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস এবং তাঁর শাগরেদ সুব্রত দফাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি সামনে আসতেই এটাই তৃণমূলের এজেন্ডা বলে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদের অলিখিত চুক্তি রয়েছে। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী এই অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন।