
অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুক, ৪ তারিখের পর উপড়ে ফেলা হবে। কাটোয়ার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঞ্চ থেকে সরাসরি বলেছেন যারা ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে, তাদের ভারত ছাড়তেই হবে। অনুপ্রবেশকারীরা এখন থেকেই যেন ব্যাগ গোছাতে শুরু করে দেয়। ৪ মে-র পর রাজ্য থেকে যেতে হবে। হুমকি দিয়ে বলেছেন যাঁরা নকল কাগজপত্র বানিয়ে এদের সাহায্য করেছে। সরকারি প্রকল্পের সুবিধে করে দিয়েছে। তাদের প্রত্যেকেরও হিসেব হবে।
তিনি আরও বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ এটা তো বিজেপির মন্ত্র। বাংলায় সবকা সাথ সবকা বিকাশের সঙ্গেই লুঠেরা, অত্যাচারিদেরও হিসেব হবে।






