গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment ইনফ্লুয়েন্সারকে পুড়িয়ে দেওয়ার হুমকি

    ইনফ্লুয়েন্সারকে পুড়িয়ে দেওয়ার হুমকি

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই,সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকির পর এবার ই-মেইলে তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বাধ্য হয়ে সেই তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন। মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ করেছেন।

    ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।উল্লেখ্য অ্যাঞ্জেল রাই গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা।তাঁর দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন।বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দেন। ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি।তা সত্ত্বেও রেহাই পাননি।সম্প্রতি ই-মেইলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়। ই-মেইলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়।

    তাতেই রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার। এদিকে,সোশ্যাল মিডিয়াতে অ্যাঞ্জেল রাইয়ের ফলোয়ার ২৫ লাখের বেশি। সম্প্রতি ঘোটালা নামে একটি ওয়েব সিরিজে কাজও করছেন অ্যাঞ্জেল রাই।