
আনকোরা শিল্পীদের শিল্পসত্ত্বার পরিস্ফুরণের লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত চারুকলা পর্ষদ।
পাঁচদিন ব্যাপী তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার গগনেন্দ্র প্রদর্শশালায় সভাগৃহে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। ছবি আঁকা, মূর্তি গড়ার ক্ষেত্রে আনকোরা শিল্পীদের ভুলত্রুটি শুধরে পূর্ণতা এনে দেওয়া হয় এখানে। প্রত্যেকেই ছবি আঁকতে, মূর্তি গড়তে পারতেন। কিন্তু সেই মূর্তি তৈরির ক্ষেত্রে ভুলত্রুটি শুধরে দেওয়ার লোক ছিল না। নিজেদের শিল্পী হওয়ার স্বপ্নগুলো এতদিন নিজেদের মধ্যে রেখেই চলছিলেন আগামীর চিত্রকররা। আঁকছিলেন ভালই, কিন্তু ভুলত্রুটি থেকেই যাচ্ছিল। সেই ভুলগুলো ধরিয়ে দিলেই শিল্পীর বড় শিল্পী হওয়ার রাস্তা মসৃণ করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী বলেছেন, আগামী দিনে হয়তো এখান থেকেই কোনও বড় শিল্পী উঠে আসবেন।
শিবির শেষে অনেককেই বলতে শোনা গেল, এমন শিবিরে যুক্ত হতে পেরে অতীতের নিজেদের ভুলত্রুটি শুধরতে না পারার আক্ষেপ অনেকটাই মিটল।








