শিশমহল-কে জাদুঘর, কেজরির বিরুদ্ধে তদন্ত : রেখা   

0
160
ছবি সৌজন্যে : এক্স
শিশমহল-কে জাদুঘরে রূপান্তর করা হবে এবং তার পাশাপাশি দিল্লির নাগরিকদের দেওয়া প্রধানমন্ত্রীর সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। 
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী, বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সিএজি’র রিপোর্ট পেশ করবে নতুন সরকার। ওই রিপোর্টে সদ্য ক্ষমতাচ্যুত আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে। জানা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে ওঠা যাবতীয়
দুর্নীতির তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে। আসলে আম আদমি পার্টিকে ভোটের বাক্সে পরাজিত করেই থামছে না বিজেপি।