উপকূল সুরক্ষায় নীরব শিকারি ‘আইএনএস মাহে’

0
71
ছবি সৌজন্যে : এক্স
মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে যুক্ত হয়েছে আইএনএস মাহে। এটি মাহে শ্রেণির যুদ্ধ জাহাজ। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং পশ্চিম নৌ কমান্ডার প্রধান ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের উপস্থিতি সোমবার এই জাহাজের উদ্বোধন হয়েছে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে তৈরি হয়েছে আইএনএস মাহে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই জাহাজ। এ ছাড়াও, এটি আত্মনির্ভর ভারত-এর অন্যতম প্রতীক। আকারে ছোট হলেও এই জাহাজের শক্তির কাছে হার মানতে বাধ্য শত্রুপক্ষের যে কোনও জাহাজ। এই জাহাজ মূলত শত্রুপক্ষের ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার কাজে ব্যবহার হতে চলেছে।
এ ছাড়াও, উপকূলে টহল দিতে এবং ভারতের সমুদ্র পথের উপর কড়া নজরদারি চালাতে তৈরি হয়েছে আইএনএস মাহে। এক কথায়, এটি পশ্চিম উপকূলে নীরব শিকারি হিসেবে কাজ করতে চলেছে। ৮০ শতাংশেরও বেশি দেশী প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে আইএনএ, মাহে। মালাবার উপকূলের ঐতিহাসিক শহর মাহের নামেই এর নামকরণ করা হয়েছে।