গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পাকিস্তানের ঘুম উড়িয়েছিল আইএনএস বিক্রান্ত: প্রধানমন্ত্রী

    পাকিস্তানের ঘুম উড়িয়েছিল আইএনএস বিক্রান্ত: প্রধানমন্ত্রী

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতের আইএনএস বিক্রান্তের সামনে পাকিস্তান কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছিল। গোয়া-কর্নাটক উপকূলে আইএনএস বিক্রান্তে রাত্রিযাপনের পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    প্রতিবছরই তিনি দীপাবলির দিনটি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটান। সোমবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় তিনি স্মরণ করেছেন ১৯৭১ সালের যুদ্ধের কথা। তাঁর কথায় উঠে আসে অপারেশন সিঁদুর অভিযানও। সেখানেই তিনি বলেছেন, পড়শি দেশের ঘুম উড়ে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর শক্তি দেখে।

    নৌসেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, একদিকে সীমাহীন আকাশ, অন্যদিকে অন্তহীন সাগর-তার মাঝে দাঁড়িয়ে ভারতের শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। মোদীর সংযোজন, এই রণতরীতে কাটানো সময় তাঁকে শিখিয়েছে বাঁচার গুরুত্ব।