গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology প্রাইভেসি সুরক্ষিত রেখে ইনস্টাগ্রাম ম্যাপ

    প্রাইভেসি সুরক্ষিত রেখে ইনস্টাগ্রাম ম্যাপ

    0
    271
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইনস্টাগ্রাম আমেরিকায় নতুন ফিচার চালু করেছে যার নাম ,ইনস্টাগ্রাম ম্যাপ। স্ন্যাপ ম্যাপের মত কাজ করা এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজের লেটেস্ট অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং লোকেশনভিত্তিক কনটেন্ট দেখতে পারবেন।তবে ফিচারটির গোপনীয়তা নিয়ে ইউজারদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

    মেটা বলছে,লোকেশন শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকে।তবুও সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টে ভুলভাবে দাবি করা হচ্ছে যে এটি নিজে থেকেই চালু থাকে এবং ইউজারদের তা বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।থ্রেডস-এ দেওয়া এক পোস্টে ইনস্ট্রাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, অনেক ইউজার ধারণা করছেন তারা ম্যাপে নিজেদের দেখতে পাওয়ায় অন্যরাও তাদের দেখতে পাচ্ছেন তবে লোকেশন শেয়ার করতে চাইলে ইউজারকে দু[বার সম্মতি দিতে হয়, প্রথমে শেয়ার করার ইচ্ছা জানানো এরপর তা নিশ্চিত করা।ফিচারটি সাম্প্রতিক স্টোরি বা রিলসে যুক্ত লোকেশন ট্যাগ স্বয়ংক্রিয়ভাবে ম্যাপে দেখায়।ইনস্টাগ্রামে এর আগেও লোকেশন ট্যাগ ম্যাপ ভিউতে দেখা যেত তবে নতুন ফিচার এটি আরও সহজ করে তুলেছে।

    ফলে অনেকেই ভবিষ্যতে লোকেশন ট্যাগসহ পোস্ট দেওয়ার আগে সতর্ক হতে পারেন বিশেষ করে যখন তারা সেই জায়গায় অবস্থান করছেন।উল্লেখ্য লোকেশন চালু থাকলে ইনস্টাগ্রাম ম্যাপে অবস্থান কেবল অ্যাপ খোলা বা ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অবস্থায় আপডেট হয়।এটি স্ন্যাপ ম্যাপের মতো রিয়েল-টাইমে আপডেট দেয় না।