গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology ইনস্টাগ্রাম : হ্যাশট্যাগ ব্যবহারে নতুন নিয়ম

    ইনস্টাগ্রাম : হ্যাশট্যাগ ব্যবহারে নতুন নিয়ম

    0
    123
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পোস্ট বা রিলে ব্যবহার করা হ্যাশট্যাগের সংখ্যা সীমিত থাকবে বলে ঘোষণা করেছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় সোশ্যাল মিডিয়াটি ঘোষণা করেছে, একটি পাব্লিক পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।

    মেটা মালিকানাধীন প্লাটফর্মটি জানিয়েছে, এখন থেকে কম ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে সঠিক দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানো সহজ হবে। সেই সঙ্গে এর ফলাফলও হবে উন্নত।ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন,অনেক হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে কনটেন্টের রিচ বা ভিউ বাড়ানো সম্ভব নয়।বরং কম কিন্তু প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে।নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হলো হ্যাশট্যাগের অপব্যবহার ঠেকানো এবং কৃত্রিমভাবে ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর প্রবণতা কমানো। অনেক ইউজার অতিরিক্ত সাধারণ হ্যাশট্যাগ ব্যবহার করেন।যা আসলে পোস্টের পারফরম্যান্সে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না, বরং কখনো কখনো রিচ কমিয়ে দিতে পারে।

    ২০১১ সালে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ফিচার চালু হওয়ার পর এটি কনটেন্ট খোঁজা এবং নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে ওঠে।আগে একটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহার করা যেত,কিন্তু এর অপব্যবহারের কারণে প্ল্যাটফর্মটি এখন নতুন নিয়ম চালু করেছে।