গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক

    লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক

    0
    198
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রতিদিনই অসংখ্য ছবি ও ভিডিও পোস্ট করেন ইউজাররা। এসব পোস্টে অন্যান্য ইউজারের লাইক ও মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া দেখা যায়। তবে লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অনেকেই একজনের জনপ্রিয়তা বা কনটেন্টের মান বিচার করে থাকেন। এতে অনেকের মনে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়,কমে আত্মবিশ্বাস।

    এই বিষয়টি মাথায় রেখে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম চালু করেছে একটি নতুন ফিচার, যার মাধ্যমে ইউজাররা ইচ্ছেমতো লাইক ও শেয়ারের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন।এর জন্যে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।নিচের ডানদিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।উপরের ডান পাশে থাকা তিনটি অনুভূমিক দাগে ক্লিক করুন।

    এতে একটি মেনু চালু হবে। নতুন যে পেজটি আসবে, অপশনের পাশে থাকা টগল বাটনটি প্রেস করে দিন। বাটনটি চালু হলে রং পরিবর্তন হয়ে যাবে,সাদা থেকে কালো।এই ফিচারটি চালু করার পর আপনি যখন নতুন কোনো ছবি বা ভিডিও পোস্ট করবেন, তাতে অন্য কেউ লাইক বা শেয়ারের সংখ্যা দেখতে পারবেন না। তবে আপনি চাইলে নিজে নিজের পোস্টের পারফরম্যান্স দেখতে পারবেন।