গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Technology ইনস্টাগ্রামে এনক্রিপশন ফিচার বন্ধ 

    ইনস্টাগ্রামে এনক্রিপশন ফিচার বন্ধ 

    0
    45
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি বন্ধ করে দিয়েছে মেটা। ইনস্টাগ্রাম ইউজাররা এখন থেকে আর ডাইরেক্ট মেসেজ বা ডিএম-এ মেসেজ পাঠানোর ক্ষেত্রে এ প্রাইভেসি সুবিধাটি পাবেন না।

    মেসেজের ওপর থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সরিয়ে নেওয়ার এ সিদ্ধান্তটি ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার জন্য বড় এক ইউ-টার্ন। এর আগে মেটা এ প্রযুক্তিকে ইউজারর নিরাপত্তার জন্য সেরা মানদণ্ড হিসেবে প্রচার করেছিল। উল্লেখ্য,এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে অনলাইন মেসেজিংয়ের সবচেয়ে নিরাপদ পদ্ধতি, যেখানে কেবল প্রেরক ও প্রাপকই মেসেজটি দেখতে পারেন। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচারকর্মীরা এর বিরোধিতা করে আসছিলেন।তাদের মতে, এ প্রযুক্তির কারণে ইন্টারনেটে উগ্র বা আপত্তিকর বিষয় ছড়িয়ে পড়ে ও কর্তৃপক্ষ সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না।মেটার এ সিদ্ধান্তকে শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংগঠন স্বাগত জানালেও ব্যক্তিগত প্রাইভেসি রক্ষা কর্মীরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। ফিচারটি বন্ধ করে দেওয়ার ফলে ইনস্টাগ্রাম এখন থেকে ইউজারদের সব মেসেজ, ছবি, ভিডিও ও ভয়েস নোট দেখতে বা অ্যাক্সেস করতে পারবে।

    অথচ ২০১৯ সালে মেটা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামের মেসেজিং সিস্টেমে এ প্রযুক্তি অ্যাড করবে। সে সময় তারা বলেছিল, ইউজারদের ভবিষ্যৎ হবে,ব্যক্তিগত ও গোপন।