গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology ইনস্টাগ্রাম ভিডিও এডিটিং অ্যাপ

    ইনস্টাগ্রাম ভিডিও এডিটিং অ্যাপ

    0
    255
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়া টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিডিও তৈরির নতুন একটি অ্যাপ চালু করেছে ইনস্টাগ্রাম।মেটা মালিকানাধীন কোম্পানিটি বলেছে,এডিটস নামের নতুন এ অ্যাপটির মাধ্যমে ইউজাররা তাদের স্মার্টফোনে ভিডিও তৈরি ও এডিটের কাজ আরও সহজে করতে পারবেন এবং এরপর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা যাবে।

    জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের এই অনিশ্চিত ভবিষ্যতকে এখন কাজে লাগাচ্ছে মেটা। এডিটস অ্যাপটি গোটা বিশ্বের সব ইউজারের জন্য চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি।এর মাধ্যমে সরাসরি ফোনেই ভিডিও তৈরি করতে এবং শক্তিশালী এডিটের টুল ও ডেটানির্ভর ধারণাও পাবেন ইউজাররা।এডিটস-এ ইন্সপিরেশন ট্যাব রয়েছে, যা ইউজারদের বিভিন্ন ট্রেন্ডিং কনটেন্ট ও অডিও দেখাবে এবং একটি আইডিয়া ট্যাবও থাকবে এতে।এরইমধ্যে ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও ফিডও এনেছে মেটা,যা মূলত রিলস নামে পরিচিত ও টিকটকের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।এক ব্লগ পোস্টে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বলেছে, লক্ষ্য হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সৃজনশীল টুল বানানো, যাতে নির্মাতারা কেবল ইনস্টাগ্রাম আর ফেসবুকে নয়, বরং যে কোনো প্ল্যাটফর্মে কল্পনা করতে পারেন এমন সব উপায়ে স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করতে পারেন তারা।

    উল্লেখ্য,জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আমেরিকায় টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট নামের একটি বিলে সই করলে আমেরিকায় হুমকির মুখে পড়ে টিকটক।তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি কখনও বিক্রি করতে রাজি হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।