গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology ইনস্টাগ্রামের ডিসঅ্যাপিয়ারিং ফটো অ্যাপ

    ইনস্টাগ্রামের ডিসঅ্যাপিয়ারিং ফটো অ্যাপ

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ছবির জন্য নতুন অ্যাপ এনেছে ইনস্টাগ্রাম। যার মাধ্যমে ইউজাররা কোনো এডিটিং বা ফিল্টার ছাড়াই দ্রুত ছবি তুলে শেয়ার করতে পারবেন এবং দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

    ইনস্ট্যান্টস নামের নতুন এ ফিচারের মাধ্যমে ক্ষণস্থায়ী বা সাময়িক ছবি শেয়ার করার বিষয়টি আবারও নিয়ে আসছে ইনস্টাগ্রাম, যা অ্যাপের পাশাপাশি প্লাটফর্মটিতে আলাদা একটি অ্যাপ হিসেবেও পাওয়া যাবে।এ ফিচারের মূল উদ্দেশ্য, কোনো রকম সাজগোজ বা কৃত্রিমতা ছাড়াই তাৎক্ষণিকভাবে ছবি তুলে শেয়ার করা, ঠিক যেমনটা শুরুর দিনগুলোতে ইনস্টাগ্রাম ছিল, বিষয়টি তেমনই।ইউজারের বন্ধুরা একবার এসব ছবি দেখে ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে তারা চাইলে ছবিতে রিঅ্যাক্ট বা রিপ্লাইও দিতে পারবেন।ইউজারের শেয়ার করা বিভিন্ন ছবি এক বছর পর্যন্ত আর্কাইভে জমা থাকবে এবং পরে চাইলে অনেকগুলো ছবি একসঙ্গে মিলিয়ে রিক্যাপ হিসেবে স্টোরিতে শেয়ার করতে পারবেন।মূল অ্যাপের ডাইরেক্ট মেসেজ বা ডিএম ইনবক্সের নিচের ডান কোণায় থাকা ফটো স্ট্যাক আইকনে ট্যাপ করে ফিচারটি ব্যবহার করা যাবে।

    তবে এখানে ছবি এডিট করা বা ফিল্টার ব্যবহারের কোনো সুযোগ নেই। গ্যালারি থেকেও কোনো ছবি আপলোড করা যাবে না। ইউজার কেবল ছবি তোলার পর তাতে একটি ক্যাপশন অ্যাড করতে পারবেন।