গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ৩ নির্দলের বদলে ৩ জেজেপি বিধায়ক বিজেপিতে

    ৩ নির্দলের বদলে ৩ জেজেপি বিধায়ক বিজেপিতে

    0
    188
    3 JJP MLAs instead of 3 Independents in BJP
    3 JJP MLAs instead of 3 Independents in BJP
    টানাপড়েনের হরিয়ানায় এ বার ভাঙন ধরেছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জননায়েক জনতা পার্টি-তে। দলের তিন বিধায়ক, দেবেন্দ্র সিং বাবলি, যোগীরাম শিহগ এবং রামনিবাস সুরজখেড়া মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন।
    এঁদের মধ্যে যোগীরাম এবং রামনিবাস গত সপ্তাহেই লোকসভা ভোটে বিজেপি প্রার্থীদের সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। ১০ বছর ধরে হরিয়ানায় বিজেপি ক্ষমতাসীন। সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা আঁচ করে মনোহরলাল খট্টরকে সরিয়ে গত মার্চে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সে সময়েই লোকসভার আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের কারণে হরিয়ানায় এনডিএ সরকার ছেড়ে বেরিয়ে যায় দুষ্মন্তের জেজেপি। এরপর থেকেই নির্দল বিধায়কদের ভরসায় সরকার বাঁচিয়ে রেখেছেন সাইনি। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সরকার-সমর্থক তিন নির্দল বিধায়ক— রণধীর গোলান পান্ডুরি, ধর্মপাল গোন্ডার নিলোখেরি এবং সোমবীর সিং সঙ্গওয়ান দাদরি প্রকাশ্যে সাইনির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেস শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। তার পর থেকেই নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে হরিয়ানায়।