
থানায় হাজিরা দিলেন না উল্টে শক্তিপুর থানার ওসিকেই পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন কবির। আম আদমি পার্টির বিধায়ক বলেছেন শক্তিপুর থানার ওসির আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্য তিনি হাজিরা দেবেন না।
শনিবারও রেজিনগর থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। এ ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল আগেই। মঙ্গলবার হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ। ২৬ জুন রেজিনগরের সভায় স্যাটা ভাঙা মন্তব্যে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। এর আগে ৮ মে শক্তিপুরের একটি কর্মিসভা থেকেও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শক্তিপুর থানার ওসিকেও আক্রমণ করেছিলেন। এ নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।
হুমায়ুন কবিরকে পাল্টা আক্রমণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন হুমায়ুন হোক বার বাবর, আকবর। ভারতে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে। এঁকেও হতে হবে।
