গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata পরীক্ষাকেন্দ্রের বদলে হাসপাতালে তরুণী

    পরীক্ষাকেন্দ্রের বদলে হাসপাতালে তরুণী

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরির পরীক্ষা দিতে আসার সময় পথদুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তরুণী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মা ফ্লাইওভারে।
    পুলিশ সূত্রে জানা গেছে, খুবই দ্রুত গতিতে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিল বাইকটি। অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন তরুণী। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। গার্ডওয়ালে ধাক্কা খেয়ে তরুণীর মাথা থেকে হেলমেটটি ফ্লাইওভার থেকে নীচে পড়ে যায়। বাইকের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আহত দু’জনকে উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারকে।
    জানা গেছে, একজনকে রুবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।