গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কালীপুজোর আগেই এসআইআর-র প্রস্তুতি শেষের নির্দেশ

    কালীপুজোর আগেই এসআইআর-র প্রস্তুতি শেষের নির্দেশ

    0
    76
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলায় এসআইআর-র প্রস্তুতির কাজ ৭ দিনের মধ্যে শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকে রাজ্যের জেলাশাসকদের এই কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে।
    কোন জেলায় এখনও পর্যন্ত কাজ কতটা এগিয়েছে, সরেজমিনে দেখা হয়েছে তাও। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছয় নির্বাচন কমিশনের টিম। ওই দলে উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপ সচিব অভিনব আগরওয়াল। বুধবার সকালে সব জেলার ডিইও বা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জ্ঞানেশ ভারতী। কমিশন আগেই জানিয়েছিলেন কিছুদিনের মধ্যে রাজ্যে এসআইআর শুরু হতে পারে। বুধবার কার্যত সেকথাই স্পষ্ট হয়েছে। প্রতিটি জেলাকে সময় বেধে দেওয়া হয়েছে।
    সেক্ষেত্রে ১১ থেকে ১৫ অক্টোবরের সময়সীমা ধার্য করা হয়েছে। তবে দুর্যোগের কারণে বুধবারের বৈঠকে উত্তরবঙ্গের বেশিরভাগ ডিইওরা উপস্থিত ছিলেন না।