গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National বন্দে ভারত ও অমৃত ভারত-এ চালু ‘ইমার্জেন্সি কোটা’

    বন্দে ভারত ও অমৃত ভারত-এ চালু ‘ইমার্জেন্সি কোটা’

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স
    বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসে ‘ইমার্জেন্সি কোটা’ চালু করা হচ্ছে। জানুয়ারিতে ‘ইমার্জেন্সি কোটা’ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল।
    ফেব্রুয়ারিতেই তা সংশোধন করে বিশেষ সার্কুলারে রেল জানাল, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসে ফের ‘ইমার্জেন্সি কোটা’ চালু করা হচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি দেশের সব রেলওয়ে জোনে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ওই দুই ট্রেনে জরুরি পরিস্থিতিতে যাত্রার জন্য আলাদা বার্থ সংরক্ষিত থাকবে। আগে শুধু মহিলা, বিশেষ ভাবে সক্ষম, প্রবীণ এবং ‘ডিউটি পাস’ থাকা যাত্রীদের মতো কিছু শ্রেণিই সংরক্ষিত আসনের জন্য আবেদন জানাতে পারতেন।
    এখন সেগুলির পাশাপাশি থাকবে ‘ইমার্জেন্সি কোটা’ও। যে অমৃত ভারত ট্রেনগুলিতে সাত বা তার বেশি স্লিপার কোচ রয়েছে, সেখানে ২৪টি জরুরি বার্থ সংরক্ষিত রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে শেষ মুহূর্তে ভ্রমণের প্রয়োজন হলে যাত্রীরা যথাযথ প্রমাণ পেশ করে এর জন্য আবেদন জানাতে পারবেন।