জম্মু-কাশ্মীরে আরও বড় হামলার ছক! সতর্কবার্তা গোয়েন্দাদের

0
194
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসএআই। বিশেষ করে শ্রীনগর এবং গান্ডেরবালকে হামলাস্থল হিসাবে বেছে নিতে পারে জঙ্গিরা। নিশানায় এবার রেল, কাশ্মীর পণ্ডিত, পরিযায়ী শ্রমিক এবং পুলিশ।
গোয়েন্দাদের  সতর্কবার্তার পরই কাশ্মীর জুড়ে চুড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো এবং রেল সুরক্ষাবাহিনী, উত্তর রেল-এর তরফে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। আরপিএফের ওই সুত্রের দাবি, বিশ্বস্ত সুত্র এবং গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরবাসী নন, এমন ব্যক্তি, কাশ্মীরি পণ্ডিত-দের ওপর নিশানা বানাতে পারে জঙ্গিরা।
আর এই হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আরও সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, উত্তর, মধ্য এবং দক্ষিণ কাশ্মীরে জঙ্গিরা সক্রিয় হচ্ছে। কাশ্মীরের বহিরাগত রেলশ্রমিকদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।