গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports গুকেশের কাছে ইচ্ছাকৃত হার লিরেনের ,অভিযোগ 

    গুকেশের কাছে ইচ্ছাকৃত হার লিরেনের ,অভিযোগ 

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিশ্বচ্যাম্পিয়নশিপ জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ,ডিং লিরেন ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হেরেছেন।

    যে কারণে ফিডে-কে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। রাশিয়ার সংবাদ সংস্থা এমনটা জানিয়েছে।এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ হারিয়ে দেন লিরেনকে।১৪তম ক্লাসিকাল ম্যাচটি জেতেন ভারতীয় দাবাড়ু। ১৩তম ম্যাচ শেষে দু’জনের পয়েন্ট সমান ছিল।শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।কিন্তু সেই জয় নিয়েই উঠছে প্রশ্ন।ফিলাতভের অভিযোগ, বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে।চিনের দাবাড়ু যে ভাবে হেরেছেন তা সন্দেহজনক।এটা নিয়ে ফিডে-র তদন্ত করা উচিত।লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা এক জন প্রথম শ্রেণির দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চিনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে। এদিকে,এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছে,বেশির ভাগ ম্যাচেই আক্রমণাত্মক খেলেছেন গুকেশ। অন্য দিকে লিরেন বরাবরই রক্ষণাত্মক খেলছিলেন।শেষ ম্যাচেও সেটাই দেখা গিয়েছে। সময়ের চাপে সমস্যায় পড়েন লিরেন। প্রথম ৪০ চালের পর শেষ দিকে সময় কমছিল লিরেনের। তখন বোর্ডে গুকেশের রাজা ও দু’টি বোড়ে পড়ে ছিল।অন্য দিকে লিরেনের ছিল রাজা ও একটি বোড়ে।দেখে মনে হচ্ছিল,খেলা ড্র হবে।সেখানেই ভুল করেন চিনের দাবাড়ু।

    ৫৫তম চালে বিরাট ভুল করে ফেলেন লিরেন। চাল দেওয়ার পরেই সেটা বুঝতে পারেন ডিং লিরেন।