
রক্ষণে শক্তি বাড়াতে একজন সেন্টার-ব্যাক খুঁজছে বার্সেলোনা এবং তাদের প্রথম পছন্দ আলেস্সান্দ্রো বাস্তোনি, কয়েক মাস ধরে এই গুঞ্জনের বেশ ডালপালা গজিয়েছে। সেরি আর ট্রফি জয়ের পর তার দল ইন্টার মিলান স্পষ্ট বাক্যে জানিয়ে দিয়েছে,বাস্তোনি বিক্রির জন্য নয়।
এর আগে সেরি আয় পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে ট্রফি পুনরুদ্ধার করে ইন্টার। ইতালির শীর্ষ লিগে এটা তাদের ২১তম ট্রফি, দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চে সংবাদমাধ্যমে খবর আসে, বাস্তোনিকে পেতে আগ্রহী বার্সেলোনা।পার্মা ম্যাচের পর আনন্দ-উৎসবের মাঝে হঠাৎ করেই আলোচনায় ওঠে সেই প্রসঙ্গ।উত্তরে ইন্টারের ক্রীড়া পরিচালক জানালেন, ২৭ বছর বয়সী ইতালিয়ানকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা।তিনি আরও জানিয়েছেন, তাঁরা বাস্তোনিকে ধরে রাখতে চান। তার জন্য প্রস্তুাব পেতে ইন্টার নিজে থেকে কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ করবে না, এটা নিশ্চিত।
ইন্টার ও ইতালির জন্য আলেস্সান্দ্রো বাস্তোনি অনেক বড় সম্পদ এবং তাকে ধরে রাখতে চান।উল্লেখ্য,২০১৭ সালে আতালান্তা থেকে ইন্টার মিলানে যোগ দিয়ে দলটির হয়ে ২৯৬টি ম্যাচ খেলেছেন বাস্তোনি।







