ট্যাব কেলেঙ্কারিতে আন্তঃরাজ্য চক্র, ৯৩ মামলায় গ্রেফতার ১১

0
146

রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারিতে আন্তঃরাজ্য চক্র রয়েছে বলে দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন মূলত রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সক্রিয় চক্র রয়েছে।

ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর এমনটাই মনে করছে লালবাজার। এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন, ট্যাবকাণ্ডে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৯৩ টি মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েজন এই ঘটনায় জড়িত বলে মনে করছে পুলিশ। সেই প্রেক্ষিতে তদন্ত এগোচ্ছে। ১৬ লাখ পড়ুয়াদের মধ্যে রাজ্যের ১ হাজার ৯১১ জন ছাত্রছাত্রী ট্যাব প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার।

তিনি আরও বলেছেন শিক্ষা দফতর থেকে জানতে পেরেছেন যেসব ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য নির্দিষ্ট টাকা পৌঁছে যাবে।

ছবি  সৌজন্যে :সংগৃহীত