
মধ্যপ্রদেশে চলন্ত অবস্থাতেই কাপলিং ভেঙে ট্রেন দু’ভাগ হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। স্থানীয় সূত্রে খবর, ট্রেনের গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, বোহারীর কাছে আচমকাই কাপলিং ভেঙে ট্রেনের ইঞ্জিন এগিয়ে যায়। আলাদা হয়ে যায় বগিগুলি। কিন্তু গতি থাকায় ইঞ্জিন ছাড়াই এক কিলোমিটার এগিয়ে যায় ট্রেনের বগি। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। বগিগুলিকে ইঞ্জিনের সঙ্গে আবার জুড়ে ট্রেনটিকে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়। তবে কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।








