দিল্লিতে ৩ নাইজেরিয়ানকে গ্রেফতার কলকাতা সাইবার পুলিশের

0
141
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতা সাইবার থানার তদন্তে বড় সাফল্য। দিল্লির চন্দর বিহার, নিলোঠি এলাকা থেকে নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তিনজন ধৃত নাইজেরিয়ান নাগরিক হলেন পিটার মার্সি ওলাওউমি ওরফে সোফিয়া,কিমেকও কাভিলিংস ও  আলেকজান্ডার সাকসেস ডিভাইন। জানা গিয়েছে, অভিযোগকারীকে অ্যাবট ফার্মাসিউটিক্যাল ও হু-র নামে ভুয়ো নথি ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এক কোটির বেশি টাকা বিনিয়োগে লোভ দেখানো হয়। প্রকৃতপক্ষে এটি ছিল কলা নাট ট্রেডিং-র নামে একটি প্রতারণা চক্র। ইনফিনিক্স মডেলের একটি মোবাইল ডিভাইস থেকে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করা হচ্ছিল। এরপরই আইপি অ্যাড্রেস অনুসন্ধানে জানা যায়, মূল সংযোগ নাইজেরিয়ার। তবে একই হোয়াটসঅ্যাপ সার্ভার ভারতের একটি রিলায়েন্স জিও আইপি থেকেও একই সময়ে ব্যবহার হচ্ছিল, যেটি দিল্লির এক মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত।
২ অগাস্ট ভোর ৫টা ১৬ মিনিট থেকে ৭টা ২ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়।
উদ্ধার হয়েছে— ১২টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, একটি রাউটার, একটি ল্যাপটপ, যাতে অ্যাবট ফার্মা-র জাল লেটারহেড, সিল ও লোগো সহ নথি তৈরির প্রমাণ মিলেছে।বিস্তারিত তদন্তে নেমেছে কলকাতা সাইবার থানা।