৪৯ তম কলকাতা বইমেলা, থিম ‘আর্জেন্টিনা’

0
195
ছবি সৌজন্যে : নিজস্ব
শারদ উৎসবের পর রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব বইমেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার থিম আর্জেন্টিনা এই প্রথমবার থিম দেশ হিসেবে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, যাদের সঙ্গে ভারতের তথা বাংলার সাংস্কৃতিক সম্পর্ক গভীর। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উদ্যোগ ২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার পুরনো আলোকচিত্র নিয়ে একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী হবে। সেরা দশ আলোকচিত্রকে দেওয়া হবে পুরস্কার, আর নির্বাচিত ছবিগুলি প্রকাশিত হবে ২০২৭ সালের স্মারক সংকলনে। ছবি পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০২৫।
মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নানা ক্ষেত্রের গুণিজন।